বাবা, মা, ছোট বোন ও আমি, এই ৪ জনকে নিয়ে আমাদের ছোট একক পরিবার। বাবা পেশায় plumber (বাংলায় যাকে স্যানেটারি কন্ট্রাকটর বলে) হলেও বয়স হবার কারণে এখন আর তেমন একটা কাজ করতে পারে না। ঘরের হাল বলতে গেলে এখন ছেলেরই ঘাড়ে। মা গৃহিণী আর বোন অনার্স চতুর্থ বর্ষে অধ্যানরত। ঢাকায় আমরা ভাড়া বাসায় থাকি। নিজেদের জায়গা জমি বলতে তেমন কিছু নেই। চাচা ও মামাদের মধ্যে কেউ কেউ ড্রাইভার আবার কেউ কেউ মুদি দোকানদার।